ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ ১২ আগস্ট ২০২৪ সোমবার এক বিবৃতিতে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী ও হিন্দু ধর্মাবলম্বিদের উপর শারিরীক আক্রমণ, ধর্মস্থান-ঘরবাড়ি-ব্যবসাস্থানে হামলা ও দখল এবং প্রকাশ্য-গোপন অব্যাহত চাঁদাবাজির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। নেতৃবৃন্দ এসব ঘটনার সাথে যুক্ত দোষীদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিতে জাসদ নেতৃবৃন্দ বলেন, যে কোনো রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠি ও লুটপাটকারী-দখলদার-চাঁদাবাজরা সর্বপ্রথম আদিবাসী ও সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপর নিজেদের হীন রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ঝাঁপিয়ে পড়ে। তারা এই ধরনের আচরণ চিরতরে বন্ধের জন্য এখনই কার্যকর ব্যবস্থা শুরুর জন্য সরকার-প্রশাসন-রাজনৈতিক দল-মতের প্রতি আহ্বান জানান।
জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের সর্বত্র সর্বোতভাবে আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments