ডেস্ক রিপোর্ট: প্রতি বছর দুই ঈদে নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইনকে। সদস্যসচিব ও প্রধান সমন্বয়ক মনোনীত হয়েছেন যথাক্রমে উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্যসচিব আমিনুর রসুল বাবুল এবং নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিক পর্যবেক্ষণ কমিটি সদ্য উদযাপিত ঈদুল ফিতরসহ নিকটঅতীতের কয়েকটি ঈদ যাতায়াত ব্যবস্থাপনার ত্রুটি-বিচ্যুতি, দুর্বলতা, অনিয়ম, যাত্রীদুর্ভোগ এবং সরকারের গৃহিত পদক্ষেপগুলো নিবীড়ভাবে পর্যালোচনা করে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করবে। একইসঙ্গে কমিটি আসন্ন ঈদুল আজহাসহ প্রতি বছর দুই ঈদে সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখি মানুষের যাতায়াত অধিকতর নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কিছু সুপারিশ উত্থাপন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নাগরিক পর্যবেক্ষণ কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন- নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, নৌপ্রকৌশলী মো. আবদুল হামিদ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মাজেদ, গণপরিবহনবিষয়ক সাংবাদিক রাজন ভট্টাচার্য, আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাপ্পিদেব বর্মণ, প্রভারটি ইমুলিনেশন এ্যাসিস্ট্যান্স সেন্টার ফর এভরিহোয়্যারের (পিস) নির্বাহী পরিচালক ইফমা হুসেইন, দ্বীপ উন্নয়ন সংস্থার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাগরিক অধিকার ফোরামের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল আকন্দ এবং পুরানা ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি মো. নাজিম উদ্দিন। এছাড়া কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দু’জন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং নাগরিক সমাজের একজন প্রতিনিধিকে খুব শিগগির অন্তর্ভুক্ত করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি, উন্নয়ন ধারা ট্রাস্ট, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ, গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি) ও আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ ১৫টি বেসরকারি সংগঠনের উদ্যোগে এই নাগরিক পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। অন্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে- কমিটি টু প্রোটেক্ট রিভার এ্যান্ড কোস্ট (সিপিআরসি), মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইট্স এ্যান্ড এনভায়রণমেন্টাল ডেভেলপমেন্ট (মেড), নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন, পিস, জনলোক ও বাংলাদেশ হকার্স ইউনিয়ন। কমিটি সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে সুপারিশসহ প্রতিবেদন প্রকাশ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments