রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বাইশারী ইউনিয়নের বৌসেরহাট সংলগ্ন দত্তপাড়া গ্রামে গভীর রাতে তিন বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সিরিজ এ হামলায় দুই নারীসহ ৪জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়া গ্রামের সাইদুল কাজী (৪০) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। এ ঘটনায় প্রতিশোধ নিতে রাত সাড়ে ১১টার দিকে সাইদুল কাজীর ভাই সায়েম কাজী ও ছালাম কাজীর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল সন্দেহজনকভাবে জমি নিয়ে পূর্ব বিরোধ থাকা একই এলাকার কালাম বেপারী,তার বড় ভাই জলিল বেপারী ও ভাতিজা মোরশেদ বেপারীর বাড়িতে সিরিজ হামলা চালায়। কালাম বেপারীর মোটরসাইকেলসহ তিন বাড়ির প্রতিটি ঘরে তান্ডব চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। এসময় কালাম বেপারীর স্ত্রী রাজিয়া সুলতানা (৩২),ছোট ভাই স্থানীয় খানপাড়া মসজিদের ইমাম আল-আমিন (৩৫) ও মোরশেদ বেপারীর বড় বোন বিউটি বেগমকে (৫৫) পিটিয়ে ও কুপিয়ে জখম করার পাশাপাশি কালাম বেপারীর স্ত্রীর গলার স্বর্নের চেইন,নাক ফুল ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুটে নেওয়া হয়। গভীর রাতে সিরিজ এ হামলার সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের হাসপাতালে নেওয়ার পথে বাধা দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯-এ ফোন পেয়ে ওই রাতেই লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেন। আহতদেরকে বানারীপাড়া ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments