কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থী লামিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দৃষ্টন্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসীরা। শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে সর্বস্তরের জনগনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচিতে লামিয়ার স্বজনসহ গ্রামে শতাধিক বিভিন্ন শ্রেনীপেশার নারী-পুরুষ অংশগ্রহন করেন। এ সময় লামিয়া হত্যার বিবরন তুলে ধরে কান্না জরিত কন্ঠে বক্তব্য রাখেন তার মা হালিমা বেগম, পিতা বাহার শিকদার সোহেল ও গ্রামের প্রতিবেশি ফয়সাল বিশ্বাস, মো.শাহালম গাজী প্রমুখ। তারা শিক্ষার্থী লামিয়া হত্যা কান্ডের সাথে জরিতদের দৃষ্টন্তমুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য লামিয়া বাড়ি বালিয়াতলী ইউনিয়নের ছোটা বালিয়াতলী গ্রামের বাসিন্দা বাহার শিকদার সোহেলের মেয়ে। সে ওই ইউনিয়নের শিশুপল্লী একাডেমির ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী ছিলো। তাকে গত ৩০ জনু সোমবার রাতে নিজ বাড়িতে ধর্ষনের পর হত্যা করে গাছে সাথে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটে। এ ঘটনায় পার্শ্ববর্তী গ্রামের মো.জয়নাল মৃধাকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন লামিয়ার মা হালিমা বেগম। পুলিশ এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেন বলে জানা গেছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments