স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ। শেষ ষোলোর প্রথম দিনেই মাঠে গড়াবে দুটি ম্যাচ। আজ ৪ জুলাই দিবাগত রাত ১১টায় কানাডার মুখোমুখি হবে মরক্কো। এরপর রাত ৩টায় প্যারাগুয়েকে মোকাবিলা করবে ফ্রান্স।
গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। গতি ও তরুণ নির্ভর দলটির সামনে এবার গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। আফ্রিকার অন্যতম শক্তি মরক্কো রক্ষণ ও মাঝমাঠের নিয়ন্ত্রণে বরাবরই ভয়ংকর। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।
দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৩টায় মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রতিপক্ষ লাতিন আমেরিকার লড়াকু দল প্যারাগুয়ে। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স গ্রুপ পর্বে দাপট দেখালেও প্যারাগুয়ের জমাট রক্ষণ ও প্রতি-আক্রমণ যেকোনো দলের জন্য হুমকি। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
নকআউট পর্ব মানেই হারলে বিদায়। তাই দুই ম্যাচেই থাকছে বাড়তি উত্তেজনা। খেলা দুটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি। এছাড়া টফি অ্যাপেও দেখা যাবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments