স্টাফ রিপোটার: ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ ঢাকা ত্যাগের আগে তার পুরো সফরের সঙ্গী তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সেলফি তুলেছেন।
সোমবার বিকেলে ঢাকা ত্যাগের আগে তুরাগ নদীতে নৌকা ভ্রমণ করেন প্রেসিডেন্ট ম্যাখোঁ। ভ্রমণ শেষে তিনি হাছান মাহমুদের সাথে সেলফিতে অংশ নেন। এ সময় মন্ত্রীকে সেলফি তুলতে প্রেসিডেন্ট নিজে সাহায্য করেন।
ফ্রান্সের প্রেসিডেন্টের মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে ইম্যানুয়েল ম্যাখোঁর আগমন থেকে বিদায়সহ সব অনুষ্ঠানে তার সঙ্গী ছিলেন তথ্যমন্ত্রী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সেলফিতে রয়েছেন।
দু'দিনের সফরে রোববার সন্ধ্যায় এসে প্রেসিডেন্ট ম্যাখোঁ রাষ্ট্রীয় নৈশভোজের পর রাজধানীর ধানমন্ডিতে শিল্পী রাহুল আনন্দের সঙ্গীতালয়ে যান। সোমবার সকালে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ফ্রান্সের ২৫তম প্রেসিডেন্ট।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments