সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি বলেন, বাংলাদেশকে বঙ্গবন্ধু যে আদর্শ, পরিকল্পনা ও স্বপ্নের ওপর দাঁড় করাতে চেয়েছিলেন তা স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তির কারণে বঙ্গবন্ধু সমাপ্ত করে যেতে পারেননি। জাতির পিতার অবর্তমানে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের কাণ্ডারি হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরেই বাঙালি জাতি এক ও অভিন্ন সত্তায় গড়ে উঠছে। আজ শনিবার সকালে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ভোধনকালে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা,সহকারী কমিশনার ভূমি ফাইযুল ওয়াসিমা নাহাত, পৌর মেয়র মনির উদ্দিন, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাষ্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, কাউন্সিলর মোহাম্মদ আলী, সাখাওয়াত আলম মুকুল, আব্দুল হক তরফদারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রতিমন্ত্রী আরও বলেন, কেউ কোনদিন কল্পনা করতে পারে নাই যে বিদেশি অর্থায়ন ছাড়া দেশের টাকায় পদ্মা সেতু করা সম্ভব। পাকিস্তানের দালালেরা পদ্মাসেতু নির্মান বন্ধ করার জন্য অনেক অপচেষ্টা চালিয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। জাতির পিতার কন্যা শেখ হাসিনা তা করে দেখিয়েছেন। তিনি শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নও করে দেখান।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments