উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন - এমপি

প্রকাশ : 13 Sep 2026
উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন - এমপি

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করেন।


১৩ অক্টোবর রোববার সকালে উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ভিতরের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা,উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান,সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সভাপতি আপ ম শামসুদ্দোহা আজাদ, সম্পাদক মনির হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাড়ী, সাধারন সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, সাবেক সভাপতি হাইয়ুম খান, পৌর যুব দলের সভাপতি শাহাবুদ্দিন আকন সাবু সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী। 


এছাড়া একই দিন বড়াকোঠা ইউনিয়নের চৌমুহনী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং বড়াকোঠা ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করে স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও বড়াকোঠা ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রসেন মজুমদার শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। এর মধ্যে চৌমুহনী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন এবং বড়াকোঠা ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীকে ৮ প্রজাতির ফলদ গাছের চারা দেওয়া হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলাউদ্দিন, বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।


বিনামূল্যে গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় এসব চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।



সম্পর্কিত খবর

;