বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন গ্রহণ এবং অন্যদের গ্রহণে উদ্বুদ্ধকরণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১ আগস্ট) এই নির্দেশনা দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষার্থীদের নিজ নিজ ভ্যাকসিন গ্রহণ এবং অন্যদের গ্রহণের জন্য উদ্বুদ্ধকরণের নির্দেশনা দিয়ে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী এবং ১৮ বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থীকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ ভ্যাকসিন গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উদ্বুদ্ধ ও নিশ্চিত করবেন।
[এ বিভাগের আওতাধীন বিভাগ জেলা/উপজেলা পর্যায়ের দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষার্থীদের ভাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতেও বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments