ময়মনসিংহ অফিস: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমরা একটি বিশেষ অবস্থা পার করছি। একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পরিবর্তনের লক্ষ্যে ছাত্র জনতার আত্মত্যাগ রয়েছে। আমরা যদি সেই পরিবর্তনটা আনতে না পারি, তাহলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে এবং তাদের কাছে ঋণী হয়ে থাকব। আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, তাহলে সেই পরিবর্তনটা আসবে।
উপদেষ্টা আজ ময়মনসিংহ জেলা পরিষদ ভবনের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ জেলা পরিষদ আয়োজিত ময়মনসিংহ বিভাগের সরকারি দপ্তরসমূহের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট একটি পরিবর্তন ঘটে গেল। পাঁচ থেকে আট আগস্ট সরকার ছিল না। কোন অঘটন ঘটেনি। আপনারা দায়িত্ব পালন করেছেন, কাজ চালিয়ে গেছেন। প্রাকৃতিক পরিবর্তনের ফলে বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি কর্মকর্তারা
মোকাবেলা করছেন। তিনি বর্তমান ডেঙ্গু পরিস্থিতি ও বন্যাজনিত রোগ মোকাবেলায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের একটি হল-নিরাপত্তা। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকারের প্লাস পয়েন্ট। কোন ঘটনা ঘটার সাথে সাথে রিসপন্স করা উচিত। এতে করে পরবর্তীতে ঐ ধরনের ঘটনা কম ঘটবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, সেনাবাহিনীর কর্ণেল মাহমুদ, বিজির ৩৯ ডিভিশনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. ইসমাইল, RAB ৪০ এর সিইও আলীমুজ্জামান এবং জেলা প্রশাসক মুফিদুল আলম।
উপদেষ্টা পরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীসমাজের সাথে মতবিনিময় করেন।
সন্ধায় উপদেষ্টা ময়মনসিংহ পূজা উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ ও ময়মনসিংহ বিভাগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী ছাত্র সমন্বয়কদের সাথে মতবিনিময় করবেন।
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জাতিসংঘের সংস্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
সব মন্তব্য
No Comments