কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক এর সার্বিক সহযোগিতায় আম চাষিদের মাঝে স্বল্প মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই বিনিয়োগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, খুলনার সোশ্যাল ইসলামী ব্যাংকের এসভিপি ও জোনাল হেড মোহাম্মদ মোসলে উদ্দিন, খুলনা জোনের দ্বিতীয় কর্মকর্তা আহম্মদ আজিম (এসএভিপি), সোশ্যাল ইসলামি ব্যাংক এর সাতক্ষীরা জেলা শাখার এভিপি এ্যান্ড ম্যানেজার রাশিদুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আমচাষীবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন বলেন-আমারা কলারোয়া উপজেলা আম চাষিদেরকে ৪% সুদে আড়াই লক্ষ টাকা করে লোন দেওয়ার আবেদন করেছিলাম কৃষিমেলার মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় কোন ব্যাংক কৃষকদের স্বল্প মুনাফায় লোন দিতে এগিয়ে আসেনি একমাত্র সোশ্যাল ইসলামি ব্যাংক ব্যতিত। তিনি আরো বলেন-লোন না পেয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের নিকট অভিযোগ করেছি। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন-বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার আম বিখ্যাত। তাই এর সুনাম আমাদের ধরে রাখতে হবে। যদিও আমাদের সাতক্ষীরার চিংড়ির বাজার আমরা প্রায় শেষ করে ফেলেছি। আমের ক্ষেত্রে যেন কোন ষড়যন্ত্র না হয় সেদিকে চাষী এবং ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন-আমি সোশ্যাল ইসলামি ব্যাংক কর্তৃপক্ষকে বলবো এই স্বল্প মুনাফায় ঋনের পরিমান যেন আরো একটু বাড়ানো হয়। আর গ্রাহকদের বলবো আপনারা সময় মতো ঋণ পরিশোধ করে দিবেন যাতে আগামী দিনে লোন পাওয়া সহজ হয়। আজ সোশ্যাল ইসলামি ব্যাংক আমচাষীদের মধ্যে স্বল্প মুনাফায় (৪%) বিনিয়োগ বিতরণ করছে। অনুষ্ঠানে ৪৫ জন আমচাষীদের মাঝে বাগানের ক্যাটাগরী ও পর্বের ঋণ পরিশোধের রেকর্ড হিসাবে ১লক্ষ হতে ২লক্ষ টাকা সর্বমোট ৫০লাখ টাকার বিনিয়োগ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-সোশ্যাল ইসলামী ব্যাংক এর সাতক্ষীরা জেলা শাখার এভিপি এ্যান্ড ম্যানেজার রাশিদুল ইসলাম।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments