ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে ধানি জমি কেটে পুকুর বানানোর সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সিদ্বেশরী গ্রামের ওই পুকুুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে দোলোয়ার (২৫), আসাদ আলীর ছেলে মনসুর আলী (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে সিদ্বেশরী গ্রামের হাসান মিয়ার ভিটা বাড়ি ভরাটের জন্য ধানি জমি কেটে পুকুর করতে মাটি তুলছিলেন। বুধবার রাতে ড্রেজার দিয়ে খনন করার সময় তিন শ্রমিক মাটি ধ্বসে নিচে চাপা পড়ে। তাৎক্ষনিক আতিকুল ইসলাম নামে একজন বের হয়ে আসলেও বাকি দুইজন মাটির নিচে চাপা পড়ে থাকে। আজ দুপুরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments