ডেস্ক রিপোর্ট: জনগণ টেক ব্যাকে নয়, 'মুভ অন বাংলাদেশে' (Move on Bangladesh)
বিশ্বাসী বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রোববার (৫ নভেম্বর ২০২৩) দুপুর ১২টায় পুরান ঢাকার ধোলাইখালে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। 'বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধের প্রতিবাদে এই প্রতিবাদ সভার আয়োজন করে পুরান ঢাকার বিভিন্ন থানা-ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, মুভ অন বাংলাদেশ মানে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা বিএনপির টেক ব্যাকে বিশ্বাস করিনা। যারা পেছনে টেনে ধরতে চায়, খামছে ধরতে চায়, তাদেরকে প্রতিহত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, যখন দেশ এগিয়ে যাচ্ছে; প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশকে স্বনির্ভর করে তুলছে; এ দেশ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়াচ্ছে; সারা বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে; সেই মুর্হুতে বিএনপি স্লোগান দিচ্ছে 'টেক ব্যাক বাংলাদেশ।'
বিএনপির এমন স্লোগানের নিন্দা এবং ধিক্কার জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাঈদ খোকন বলেন, যারা প্রিয় মাতৃভূমি এবং মাতৃভূমির উন্নয়নকে টেনে হিঁচড়ে পিছিয়ে নিয়ে যেতে চায়, তাদের নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা হৃদয়ের গভীর থেকে তাদেরকে ধিক্কার জানাই। শুধু ধিক্কার জানালেই চলবে না, এই অপশক্তিকে রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি-জামায়াত ১৭ কোটি মানুষকে অবরোধ করার কর্মসূচি দিয়েছে। তাঁরা মানুষ পুড়িয়ে, বাস পুড়িয়ে ক্ষমতায় যেতে চায়। তাঁরা ভূতের পায়ের উপর ভর করে উল্টো পথে এগিয়ে যেতে চায়। তাঁরা এ দেশকে ধ্বংস করতে চায়। তাঁরা তাণ্ডবলীলা চালিয়ে উন্মাদের মতো আচরণ করছে। তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে।
এসময় তিনি শেখ হাসিনার নির্দেশ, মুভ অন বাংলাদেশ শ্লোগান দেন। প্রতিবাদ সভা শেষে দুপুর ১টার দিকে মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে পুরান ঢাকার ধোলাইখাল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি ইংলিশ রোড, তাঁতীবাজার মোড় ঘুরে নর্থ-সাউথ রোডে গিয়ে শেষ হয়।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments