বিশেষ প্রতিনিধি: স্বপ্নের পদ্মা সেতু ঘুরে ফেরার পথে পদ্মা ব্রীজে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই যুবক হলেন মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের বন্ধু জয়দেব রায় জানান, তারা ৬ বন্ধু তিন মোটরসাইকেল যোগে পদ্মা সেতু ওপার যান। পরে সেখান থেকে ফেরার পথে ব্রিজের উপর দূর্ঘটনার শিকার হয়। আমরা দুই মোটরসাইকেল চার জন আগে চলে আসি। পেছনে তাদেরকে না দেখতে পেয়ে আবার পিছনের দিকে খোঁজ নিতে গিয়ে জানতে পারি তারা দুর্ঘটনার শিকার হয়েছেন।
সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত আলমগীরের বাড়ি দোহার-নবাবগঞ্জের সামসাবাদ। একই থানার হরিশপুর গ্রামের বাসিন্দা নিহত ফজলু। ফজলু বিদেশ ফেরত, আলমগীর মোটর মেকানিক।
নিহত ফজলুর বন্ধু সুব্রত জানায়, আজকেই নতুন মোটরসাইকেল কিনেছে ফজলু। গত এক মাস পূর্বে বিবাহ করেছেন তিনি। তারা ৬ বন্ধু তিন মোটরসাইকেলযোগে পদ্মা সেতু দেখতে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের ...
সব মন্তব্য
No Comments