স্টাফ রিপোটার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বারবার বাড়ানো হচ্ছে জ্বালানি তেল, ভোজ্য তেল, গ্যাস, বিদ্যুৎ পানির মূল্য। এরা ক্ষমতায় আসার পর থেকেই মানুষের প্রতি অত্যাচার শুরু করেছে। একের পর এক মূল্যবৃদ্ধিতে জনগণ আজ দিশেহারা।
তিনি বলেন, এই সরকার আজ দানবে পরিনত হয়েছে। আওয়ামী লীগ সরকারকে হটানো আজ সবার জন্য দায়িত্ব হয়ে দাড়িয়েছে।
শনিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলম হত্যার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষের গণদাবি নিয়ে বিএনপি যখন গণ-আন্দোলনের ডাক দিয়েছে তখন এই ফ্যাসিস্ট সরকার তাদের পেটুয়া পুলিশবাহিনী গুলি করে হত্যা করলো আব্দুর রহিম ও নুরে আলমকে। এটাকোন বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকান্ড।
তিনি বলেন, এই সরকার টিকে আছে ভয়ভীতি, হত্যা ও দমন-পীড়ন করে। রহিম ও আলমের আত্মত্যাগ চলমান সংগ্রাম ও গণতন্ত্র ফিরিয়ে আনার গণআন্দোলন আরো বেগবান করবে।
ফখরুল বলেন, এই সরকার আমাদের সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। ৩৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে অন্তরীণ রেখেছে। তারুণ্যের অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরি করে রেখেছে।
তারা (সরকার) যে দুর্নীতি করছে তার প্রমাণ মধ্যরাতে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী বাড়িয়ে দেয়া। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন-সহনীয়ভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হবে, অথচ কয়েকঘন্টার ব্যাবধানে ৫০ শতাংশ মুল্য বৃদ্ধি করা হলো। এই বৃদ্ধি জনজীবনে মারাত্মক প্রভাব ফেলবে। পরিবহন, নিত্যপন্যসহ সর্বক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হবে। মাঝখানে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।
ফখরুল বলেন, সরকার সরানোর আন্দোলনের কথা বললেই তারা (সরকার) ষড়যন্ত্রের কথা বলেন। আমরা ষড়যন্ত্রে বিশ্বাস করি না। যে অধিকার ও গণতন্ত্রের জন্য ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিলো আমরা সে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।
বিএনপি মহাসচিব দেশের সকল রাজনৈতিক দলগুলোকে এক হবার আহবান জানিয়ে বলেন, আর সময় নেই। আসুন একসাথে রাজপথে নামি। জনগণ আজ জেগে ওঠেছে। ঐক্যবদ্ধ গণআন্দোলন মাধ্যমেই এ সরকারের পতন ঘটাতে হবে।
সংগঠনের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির শীর্ষনেতারা বক্তব্য রাখেন।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments