সিলেট অফিস: বাংলা নববর্ষের প্রথম দিন হবিগঞ্জে 'নদনদীর পরিচিতি' বিষয়ক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী শিরিষ তলায় রবিবার ০১ বৈশাখ (১৪ এপ্রিল ২০২৪) এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার।
শিরিষ তলায় নববর্ষ বরণ করতে আসা লোকজনের কাছে অর্ধশতাব্দী আগে হবিগঞ্জ জেলায় প্রবাহিত নদ -নদীর ধারণা চিত্র তুলে ধরেন বাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
সাঁটানো ব্যানারে প্রায় ৭০ টি নদীর নাম উল্লেখ করা হয়। তোফাজ্জল সোহেল বলেন, এই নদীগুলো একসময় এই অঞ্চলে প্রবাহিত হত। গত ৫০ বছরে অনেক নদী হারিয়ে গেছে। দখল দূষণে সংকটজনক অবস্থায় পতিত হয়েছে অনেক নদী।
দুই ঘণ্টারও অধিক সময় ধরে চলা কর্মসূচিতে অংশগ্রহণ করেন, বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, সহসভাপতি ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, নিলুফার সুলতানা, বিশিষ্ট চিকিৎসক অনুজ দাস, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইফতেখার আহমেদ ফাগুন, দিবাকর পাল, চলচ্চিত্র পরিচালক মুক্তাদির ইবনে সালাম, সাবেক কমিশনার মো: মমরাজ মিয়া, সাংবাদিক নুরুজ্জামান চৌধুরী সৈকত, সৈয়দ এখলাসুর রহমান খোকন, শাকিলা ববি, আজহারুল ইসলাম মুরাদ, ব্যবসায়ী হাফিজুর রহমান সুমন, শিপ্রা রানী দাস, রিঙ্কি দাস, নাট্যকর্মী জুবায়েদ হোসেন, উপমা দাস প্রাপ্তি প্রমুখ।
এসময় শিশু-কিশোর সহ বিভিন্ন বয়সের লোকজন নদীর নামের সঙ্গে পরিচিত হন, অনেকে নদী সম্পর্কে জানতে চান, অভিভাবকরা তাদের সন্তানদের নদী সম্পর্কে জানান এবং ছবি তুলেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments