কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দিনেই কুয়াশচ্ছন্ন, ঘন মেঘে ঢাকা ছিল আকাশ। লঘুচাপের কারনে কাল মেঘে ঢাকা থাকায় সূর্য্যর দেখা মেলেনি । কুয়াকাটায় আগত পর্যটকরা তাদের প্রতিক্ষীত সূর্যাস্ত দেখা থেকে বঞ্চিত হয়েছে। হঠাৎ কুয়াচ্ছন্ন হয়ে পড়ায় সাগরে অবস্থানরত জেলেরা মাছ শিকার আপাততঃবন্ধ রেখেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং লঘুচাপের কারনে এমন হয়েছে বলে অনেকেই মনে করছেন।
স্থানীয়রা জানান, উপজেলার শতশত কৃষক ক্ষেত থেকে তোলা ধান রোদে শুকাতে পারেনি। এছাড়া অধিকাংশ মিল গুলোতে রোদের অভাবে সিদ্ধ করেনি ধান। এতে শ্রমকিদের অনেকটা বসিয়ে বেতন দিতে হয়েছে মালিকদের। তবে মেঘাচ্ছন্ন থেকে বৃষ্টিপাত হলে ব্যাপক ক্ষতির শংঙ্কা করছেন কৃষকরা।
এদিকে অনেক পর্যটক তাদের প্রতিক্ষীত সূর্যাস্ত দেখতে না পেরে দর্শনীয় স্পট লাল কাঁকড়ার চর, তিন নদীর মোহনা, শুটকী পল্লীসহ পর্যটন স্পটে ঘোরাঘুরি করেছেন। তাদের সাথে কথা হলে বলেন, বেশ আনন্দ উল্লাস করেছি। ভালই লেগেছে। অনেক আশা ছিল সূর্যাস্ত দেখার, কিন্তু কুয়াশা এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সে সুযোগ হয়নি।
ওয়াটার বাইক ট্যুরিষ্ট বোট মালিক মো.আমির হোসেন বলেন, কুয়াশার কারনে তাদের বোটগুলো ছাড়া হয়নি। সকাল থেকেই কুয়াশচ্ছন্ন হয়ে পড়ায় পর্যটক বহন করা ট্রলার ঘাটে বাঁধা রয়েছে। এছাড়া কুয়াশা এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কুয়াকাটায় আগত পর্যটকরা সূর্যাস্ত দেখতে পারেনি।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments