নড়াইলে আদালতে হাজিরা দিতে আসা ১১ আসামি দেশীয় অস্ত্রসহ আটক

প্রকাশ : 21 Sep 2026
নড়াইলে আদালতে হাজিরা দিতে আসা ১১ আসামি দেশীয় অস্ত্রসহ আটক

নড়াইল প্রতিনিধি: নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে আসা ১১ আসামিকে  দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়। 


আটককৃতরা হলেন কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।


পুলিশ জানায়, রোববার দুপুরে তারা আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নড়াইল সদর থানার ওসি. রাসেল সারোয়ার ১১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত খবর

;