ডেস্ক রিপাের্ট: নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সেই তফসিলে উপজেলা চেয়ারম্যানের জামানত করা হয়েছে ১ লাখ টাকা, ভাইস চেয়ারম্যানের জামানত করা হয়েছে ৭৫ হাজার টাকা। যা যথাক্রমে ছিল ১০ হাজার ও ৫ হাজার। জামানতের এই অস্বাভাবিক বৃদ্ধি গণবিরোধী, যা কোনোক্রমেই মেনে নেয়া যায় না। জনপ্রিয় গরিব ও মধ্যবিত্তের পক্ষে এই জামানত দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এর তীব্র প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, দেশ কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাকি ধনিক ও লুটেরাদের বাংলাদেশ। নির্বাচন কমিশন স্থানীয় সরকারসহ সব নির্বাচিত প্রতিষ্ঠান, দুর্নীতিবাজ ও ধনিকশ্রেণির হাতে তুলে দেয়ার উদ্যোগ নিয়েছে। যা এই সাংবিধানিক প্রতিষ্ঠানের চরিত্র, বৈশিষ্ট্য ও দেউলিয়াত্বকে প্রকাশ করছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তফসিলে ১ লাখ ও ৭৫ হাজার টাকা জামানতের ঘোষণা বাতিল ও যোগাত্যাসম্পন্ন সবাই যাতে ভোটে দাঁড়াতে ও ভোট দেওয়ার সমসুযোগ পায় সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ ভোটের প্রচার প্রপাগান্ডাসহ সব দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে পালন করতে আইন প্রণয়নেরও দাবি জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments