স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, বাংলাদেশ ও নেপালের দুই দেশের জনগণের আচার আচরণ, সাংস্কৃতিক ও ভৌগলিক বৈশিষ্ট্য দেশ দুটির মাঝে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছে। তাঁদের সাথে আমাদের প্রতিবেশীর সম্পর্ককে ছাড়িয়ে অনেকটা পারিবারিক সম্পর্কে রূপ নিয়েছে। সম্পর্কের এই বন্ধনকে আরও দৃঢ় করতে দুই দেশের শিল্প ও সংস্কৃতির চর্চাকে আরও ছড়িয়ে দিতে হবে।
আজ (শনিবার) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশে অবস্থিত নেপালের দূতাবাস ও বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘নেপাল-বাংলাদেশ শিল্প ও সংস্কৃতি উৎসব-২০২৩’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, নেপাল আমাদের পরীক্ষিত বন্ধু, মুক্তিযুদ্ধে তারা আমাদের বন্ধুর মত পাশে ছিল। স্বাধীনতার পরপরই তারা আমাদের দেশকে স্বীকৃতি দেয়। তখন থেকেই নেপালের সাথে আমাদের শিল্প ও সংস্কৃতির সম্পর্ক গড়ে উঠেছে। নেপাল ও বাংলাদেশ সার্কভুক্ত দেশ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সদস্য হিসেবে একসাথে কাজ করে যাচ্ছে। পর্যটন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা একে অপরের পাশে থাকতে চাই ।
মোঃ শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক, অপরাধমুক্ত, শোষণমুক্ত এবং বিশ্বশান্তির লক্ষ্যে ভালো ভূমিকা রাখবে এমন একটি দেশ হিসেবে গড়তে চেয়েছিলেন। তিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছিলেন এবং স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতার পর দ্রুততম সময়ের মাঝে আমাদের একটি সংবিধান দিয়ে গিয়েছেন। তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন কিভাবে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়। এছাড়া প্রতিবেশী দেশের সাথে, আন্তর্জাতিক বিশ্বের সাথে, দেশের মানুষের সাথে ও বিভিন্ন জাতির সাথে কী সম্পর্ক রেখে আমাদের বাঙালি জাতিকে এগিয়ে নিতে হবে তার নির্দেশনাও তিনি দিয়ে গিয়েছেন।
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল হোসেন, একুশে পদক প্রাপ্ত শিল্পী অধ্যাপক ড. ফরিদা জামান ও বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশীপ সোসাইটির সভাপতি মশিউর আহমেদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments