ডেস্ক রিপোর্ট : রাজনৈতিক পরিস্থিতি যা হোক শ্রীলংকাতেই বসছে ১৮তম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তবে পূর্বের সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। তিনদিন এগিয়ে ২৪ আগস্ট থেকে এশিয়া কাপ শুরু করতে চায় শ্রীলংকা। পূর্ব ঘোষিত সূচিতে ২৭ আগস্ট থেকে শুরুর কথা এশিয়া কাপ।
অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ শ্রীলংকায় না হওয়া বিষয় নিয়ে গুঞ্জন ছিল। শ্রীলংকায় না হলে বাংলাদেশে এশিয়া কাপ আয়োজন হতে পারে বলেও আলোচনা চলছিলো।
তবে নিজেদের মাঠেই এশিয়া কাপ শুরু করতে চায় শ্রীলংকা। ২৪ আগস্ট শুরু করার বিষয়ে পাকিস্তানের সমর্থনও পেয়েছে শ্রীলংকা বোর্ড।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ‘আন্তর্জাতিক সূচিতে সংঘর্ষ এড়াতে পাকিস্তানসহ অংশগ্রহণকারী কয়েকটি দল সূচিতে কিছুটা পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। সেপ্টেম্বরের শেষদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টি-টুয়েন্টি খেলবে পাকিস্তান।’
ঐ সূত্র আরও বলছে, ‘ ২৪ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বও এশিয়া কাপ শেষ হলে পাকিস্তানের জন্য সুবিধা হবে। কারন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য সঠিক সময়ে দেশে ফিরতে পারবে তারা।
২০২০ সালে শ্রীলংকার মাটিতেই হবার কথা ছিলো টুর্নামেন্টটি। কিন্তু করোনার কারনে সেটি স্থগিত হয়েছিল। ২০২১ সালে আয়োজনের কথা থাকলেও তা বাতিল হয়। এরপর আগামী আগস্টে শ্রীলংকায় আয়োজনের সিদ্বান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এশিয়া কাপে মোট ছয়টি দল অংশ নিবে। স্বাগতিক শ্রীলংকাসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাছাই পর্ব থেকে একটি দল। এশিয়া কাপ সাধারণত ওয়ানডে ফরম্যাটেই হয়ে থাকে। তবে ২০১৬ সালে প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিলো। ২০১৮ সালে সর্বশেষ এশিয়া কাপে হয়েছিলো ওয়ানডে ফরম্যাটে। ঐ আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত। রানার্স-আপ হয় বাংলাদেশ।
এ বছরের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারন চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজনের সিদ্বান্ত নেয়া হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments