স্টাফ রিপোর্ট: ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। এসময় ডাকাতরা ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের সাড়ে ৩ ঘন্টা জিম্মি করে রাখে। পরে এলাকাবাসী ঘেরাও করে রাখলে ৩ ডাকাত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পন করেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় ৩ ডাকাত কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকে ব্যাংক কর্মকর্তা ও গ্রহকদের জিম্মি করে ডাকাতির চেষ্টা করে। এখবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী চারিদিক থেকে ঘেরাও করে ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে দেয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে যৌথ বাহিনীর কাছে ৩ ডাকাত আত্মসমর্পন করলে তাদের সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থলে এক র্যাব কর্মকর্তা সাংবাদিকদের জানান, ব্যাংকের ভিতরে থাকা ৩ ডাকাতকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থাকা তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments