কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় তিন শতাধিক অসহায় ও দুঃস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড.শামীম আল সাইফুল সোহাগ। তিনি প্রত্যেকের হাতে দুই ধরনের সেমাই, চিনি গুড়া দুধ তুলে দেয়। রবিবার দুপুরে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ যুবরাজ, যুবলীগ নেতা সুমন তালুকদার, মিজানুর রহমান, সোহাগ হাওলাদার, আল আমিন, রাসেল, তুহিন, নাসির, সোহেল সহ উপজেলা ও পৌর যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া পৌর শহর ছাড়াও যুবলীগ নেতা ধুলাসার, মহিপুর, কুয়াকাটা ও রাঙ্গাবালী উপজেলায় ঈদ উপলক্ষে অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।
কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড.শামীম আল সাইফুল সোহাগ বলেন, প্রতিবছরই তিনি ঈদ উপলক্ষে সহায়তা করে থাকেন। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
সব মন্তব্য
No Comments