সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটে গলা কেটে দেড় বছরের এক শিশুকন্যাকে হত্যা করেছেন এক মা। শুক্রবার (২২ মে) ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মায়মুনা জান্নাত তোহা। সে ওই এলাকার আমির আলী ও সুবিনা জান্নাত দম্পতির মেয়ে। ঘটনার পর পুলিশ শিশুটির মা সুবিনা জান্নাতকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আমির আলী ফজরের নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান। যাওয়ার আগে তিনি স্ত্রী সুবিনাকে নামাজের জন্য ডেকে তোলেন। স্বামী মসজিদে চলে যাওয়ার পর সুবিনা ঘরে থাকা দেড় বছরের মেয়ে মায়মুনার হাত-পা বেঁধে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
এসময় তাদের অপর এক সন্তানকেও হত্যার চেষ্টা করা হলে শিশুটি দৌড়ে মসজিদে গিয়ে বাবাকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পান।
স্থানীয়দের দাবি, সুবিনা জান্নাত দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মায়মুনা জান্নাত ছিল পরিবারের তিন সন্তানের মধ্যে সবার ছোট। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানা গেছে, শিশুটির মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
তিনি আরও জানান, নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments