ডেস্ক রিপোর্ট: অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তর এর গাড়িচালক মোঃ আব্দুল মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক।
স্বাস্থ্য অধিদপ্তর এর গাড়িচালক মোঃ আব্দুল মালেক (বর্তমানে রবখাস্তকৃত) এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯৩,৫৩,৬৪৮/- (তেরানব্বই লক্ষ তেপ্পান্ন হাজার ছয়শত আটচল্লিশ) টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গােপন করে মিথ্যা বা ভিত্তিহীন ঘােষণা প্রদানসহ অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১,৫০,৩১,৮১০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ একত্রিশ হাজার আটশত দশ) টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ও উহা ভােগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক।
মালেকের স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১,১০,৯২,০৫০/- টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে পারস্পারিক যােগসাজশে তার স্ত্রী নার্গিস বেগম এর ভােগ দখলে রাখায় প্রত্যক্ষভাবে সহায়তা করায় অপরাধে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) এবং দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
সব মন্তব্য
No Comments