স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। তবে এই সংখ্যা এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান ইসি সচিব।
তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে বর্তমানে প্রাথমিক হিসাব পাওয়া গেছে, যা যাচাই-বাছাই শেষে আগামী ১৮ নভেম্বর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হতে পারে।
আখতার আহমেদ আরও বলেন, প্রতি বছর নতুন ভোটার সংযোজন, মৃত্যুজনিত বাদ দেওয়া ও অন্যান্য সংশোধর শেষে তালিকা হালনাগাদ করা হয়। এবারও সে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে কিছু এলাকায় তথ্য যাচাই চলছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments