স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ বলেন, দেশের বর্তমান বিদ্যুৎ সংকটের অন্যতম প্রধান কারণ হলো গ্যাসের সংকট। গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে লোডশেডিংয়ের বর্তমান প্রকট পরিস্থিতি আর থাকবে না বলে বিদ্যুৎ মন্ত্রণালয় আশা করছে।
সংবাদ সম্মেলনে তিনি লোডশেডিংয়ের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের শেষ পূর্ণ বছর ছিল ২০২৩ সাল। সেই বছরের সঙ্গে ২০২৬ সালের তুলনা করলে জুন ও জুলাই মাসে লোডশেডিং কম ছিল। ২০২৩ সালের জুনে প্রতিদিন গড় লোডশেডিং ছিল ৯৬৯ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুনে ছিল ৭৪১ মেগাওয়াট। একইভাবে ২০২৩ সালের জুলাইয়ে গড় লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুলাইয়ে ৪৬০ মেগাওয়াটে নেমে আসে।
তবে আগস্টের চিত্র ভিন্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, ২০২৩ সালের আগস্টে গড় লোডশেডিং ছিল ৩৬০ মেগাওয়াট, কিন্তু ২০২৬ সালের আগস্টে তা বেড়ে ১ হাজার ৫৬৫ মেগাওয়াটে দাঁড়ায়। আগস্টে কী সংকট হয়েছিল তা সবাই জানেন বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকায় লোডশেডিং প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ঢাকায় লোডশেডিং একেবারেই দেওয়া হতো না, কারণ ঢাকার মানুষের ‘ভয়েস’ বেশি এবং সামাজিক পুঁজি বেশি। ফলে তাদের মধ্যে একটি বিশেষ ধারণা তৈরি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে রাজধানীতেও কিছুটা সংকট সবাইকে মেনে নিতে হবে। যদিও ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুতের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে।
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যা ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই বাণী প্রদান করা হয়।বাণীতে প্রধানমন ...
সব মন্তব্য
No Comments