ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ সিফাত মোল্লা (২৫) ও ২। মোঃ মাসুম বেগ (২৫)।শুক্রবার (৮ আগষ্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম গণমাধ্যমে এতথ্য জানিয়েছেন।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, ৫ জুলাই ২০২৫ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় নিউমার্কেট থানাধীন নিউমার্কেটের ১নং গেটের সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের সামনে জনৈক ব্যক্তি তার মোবাইল ফোনে ফেসবুক ব্রাউজ করার সময় "চাঁদপুর ইলিশ ঘাট" নামক পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনের আকর্ষণে তিনি পেজে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে গ্রেফতারকৃতদের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগের একপর্যায়ে ইলিশ মাছ ক্রয়ের উদ্দেশে তিনি মোবাইল ব্যাকিং এ্যাপের মাধ্যমে প্রতারকদের দেওয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠান। এভাবে বিভিন্ন কৌশলে প্রতারকরা ঐ ব্যক্তির কাছ থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।
থানা সূত্রে আরও জানা য়ায়, মামলাটি তদন্তকালে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরই প্রেক্ষিতে নিউমার্কেট থানার একটি আভিযানিক দল বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মোঃ সিফাত মোল্লাকে এবং বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ০৫:১৫ ঘটিকায় মোঃ মাসুম বেগকে কালিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃহ চারটি মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments