রাজশাহী অফিস: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী গণসংযোগ ও নির্বাচনী সমাবেশ করেছেন।শনিবার ২৯ নভেম্বর সারাদিন তানোর পৌরসভা বাজার এলাকায় অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি লিফলেট বিতরণ করেন এবং ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে ড. মুহসেনী স্থানীয় সাধারণ মানুষ, রিক্সা-ভ্যান চালক, দোকানদার, ব্যবসায়ী এবং পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি এবি পার্টির আদর্শ, লক্ষ্য ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, “এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার” এবং “আসুন বদলে যাই, বদলে দিই”। একই সঙ্গে তিনি সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন।
এ সময় এলাকার নানা বয়সী জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এবি পার্টির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমন্বয়ক কমিটির সদস্য অধ্যাপক মনিরুজ্জামান,মাস্টার ইবরাহীম, নির্বাচন কমিটির প্রচার সম্পাদক আহসান হাবিব, নির্বাচন কমিটির দপ্তর সম্পাদক সিফাতুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments