ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বলেছে আসন্ন উপজেলা নির্বাচনকে সাধারণ মানুষ বিশেষ করে সাধারণ রাজনৈতিক কর্মীদের বাইরে বিত্তবানদের খেলায় পরিণত করা হয়েছে। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান-ভাইস- চেয়ারম্যান পদে জামানতের অংক লক্ষ টাকায় উন্নীত করা, নির্বাচনে রঙিন পোস্টার ব্যবহারসহ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন বিধিতে যে সকল পরিবর্তন এনেছে। তাতে নির্বাচনে সাধারণ রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণ একেবারেই দুঃসাধ্য। পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগ কতৃর্ক নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত বহু আলোচনার পর এ ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছিল তাও পিছিয়ে গেল এর প্রতিক্রিয়া ওয়ার্কার্স পার্টি সহ সকল দলের মধ্যে পড়েছে। ফলে সমস্ত উপজেলা নির্বাচন এমন এক অরাজনৈতিক রূপ নিয়েছে সেখানে কেবল টাকা, পরিবারতন্ত্র, প্রশাসনকে ব্যবহার করার বিষয়ই প্রধান হিসাবে দাড়িয়েছে। এখানে রাজনীতি, জনগণ, তাদের ভোটাধিকার প্রয়োগ এসব বিষয় অপ্রধান। পাশাপাশি বিএনপি-জামাতসহ দক্ষিণ ও কথিত বামপন্থীদের এ ক্ষেত্রেও নির্বাচন বর্জন এই বি-রাজনীতিকরণ প্রক্রিয়াকেই জোরদার করছে। ফলে সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জনগণের যেটুকু উৎসাহ অবশিষ্ট ছিল এই উপজেলা নির্বাচনের মধ্যদিয়ে তাও দুরীভূত হবে।
সোমবার ২৯ এপ্রিল ওয়ার্কার্স পার্টির দিনব্যাপী পলিটব্যুরো সভায় উপজেলা নির্বাচন সম্পর্কে এই মন্তব্য প্রকাশ করে বলা হয় তারপরও এই প্রতিকূলতা মেনে নিয়ে ওয়ার্কার্স পার্টি এই নির্বাচনে অংশ নিচ্ছে এবং এর মধ্যে দিয়ে বিরাজনীতিকরণ প্রক্রিয়া প্রতিরোধ ও নির্বাচনী ব্যবস্থাকে সঠিক অবস্থায় পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments