নাটোর প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী মন্ত্রী এ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা দেশের প্রাথমিক, মাধ্যমিকসহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তার শাসনামলে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে কেনা বেচা হয়েছে। শেখ হাসিনার সময়ে টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের অবৈধ এমপি-মন্ত্রী ও নেতা কর্মীরা শিক্ষক নিয়োগে বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ছাত্র জনতাই দেখিয়ে দিয়েছে কোন প্রকার বৈষম্যের- ই ঠাই এই বাংলাদেশে হবে না। আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
দুলু আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়া অনেক কষ্টের। আওয়ামী লীগ তো দিনের ভোট রাতে করেছে। জনগণের ভোটের তাদের কোন দরকার হয়নি। ফলে জনগণের প্রতি আওয়ামী লীগের কোন দায়বদ্ধতা ছিল না। তারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। আওয়ামী লীগের এমপি, মন্ত্রীরা দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়ে গেছে।
নবাব সিরাজ-উদ- দ্দৌলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন —উপাধ্যক্ষ প্রফেসর মো.আব্দুল বারী মির্জা, প্রফেসর মো. আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর এন এস সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার, জিএস শহীদুল্লাহ সোহেল, কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই ...
বরিশাল অফিস: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বরিশালে ১১ দলের বিভাগীয় সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “গণভোটে জনগণ প্রায় ৭০ ভাগ রায় দিয়েছে। গণভোট না থাকলে এই স ...
স্টাফ রিপোর্টার: গণমানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। একইসঙ্গে নতুন ফ্যাসিবাদ ও ধর ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
সব মন্তব্য
No Comments