কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে অর্ধগলিত একটি ডলফিন। এটির দৈর্ঘ্য ৯ ফুট ও প্রস্থ ২ ফুট। ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে। শুক্রবার সকালে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন পয়েন্টে মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীরা। পরে তারা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়। তবে ঠিক কিভাবে এটি মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির লেজে এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারনা জেলেদের জালের আঘাতে এটি মারা যেতে পারে। অর্ধগলিত ডলফিনটি বৃহস্পতিবার রাত ১২টার দিকে জোয়ারে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ভেসে আসে।
আন্তর্জাতিক গবেষণা সংস্থার ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ, ইউএসআইডি ইকোফিশ-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এর আগেও বেশ কিছু মৃত ডলফিন কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে। এটি ইরাবতী প্রজাতির ডলফিন। সমুদ্রে জেলেদের জালে আটকা পড়ে, ট্রলিং এর সাথে ধাক্কা লেগে কিংবা বয়সের করনেও এটি মারা যেতে পারে বলে তিনি জানান।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে ওখানকার বিট কর্মকর্তাকে মৃত ডলফিনটি মাটি চাপা দেওয়ার জন্য বলা হয়েছে। যাতে দূর্গন্ধ না ছড়ায়।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments