রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ফাতিমা আজরিন তন্বী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। গত ২৪ নভেম্বর তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তার প্রথম কর্মস্থল ইতিহাস ও ঐতিহ্যের চারণভূমি বানারীপাড়ায় দায়িত্বভার গ্রহণ করেন। ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে ২০১৬ সালের ৬ জুন থেকে ২০১৯ সালের ২৭ জুন পর্যন্ত তিনি মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালণ করেন। সেখান থেকে ২০১৯ সালের ৩ জুলাই বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে ২০২০ সালের ৩ মার্চ পর্যন্ত কর্মরত ছিলেন। পরে তিনি ২০২০ সালের ৫ মার্চ থেকে ২০২২ সালের ১০ অক্টোবর পর্যন্ত ঢাকায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে প্রথমে সহকারি পরিচালক ও পরে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালণ শেষে বানারীপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। পটুয়াখালীর বাউফল উপজেলার কৃতি সন্তান অদম্য মেধাবী ফাতিমা আজরিন তন্বী প্রাচ্যের অক্সর্ফোড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন। তার স্বামী মো. শফিকুল ইসলাম খান ৩২তম বিসিএস ক্যাডার ( শিক্ষা) হিসেবে মাদারীপুর সরকারি কলেজে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বী উন্নত-সমৃদ্ধ ও আলোকিত বানারীপাড়া বির্নিমাণে ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-
২০৪১ বাস্তবায়ন এবং জাতির পিতার স্বপ্নের সোনারবাংলা গড়তে জনপ্রতিনিধি,রাজনীতিক ও সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেছেন। প্রসঙ্গত ফাতিমা আজরিন তন্বী বানারীপাড়ার দ্বিতীয় নারী উপজেলা নির্বাহী অফিসার । তার পূর্বে ইশরাত জাহান ছিলেন বানারীপাড়ার প্রথম নারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments