রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের গৌয়ালদিয়া মুশুরিয়া গ্রামে পুকুরে ঝাপ দিয়ে ধর্ষণের থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রী (১৬)। গত ২০ আগষ্ট ঘটনাটি ঘটলেও প্রকাশ পেয়েছে ২৫ আগস্ট বুধবার। ওই শিক্ষার্থী জানান, ঘটনার দিন বিকালে সে নিজ বাড়ির পুকুর পারে বসে ছিলো। এমন সময় একই এলাকার জাহাঙ্গীর ফরাজির ছেলে স্বজল (২৭) পিছন থেকে এসে ঝাপটে ধরে এবং শ্লিলতাহানীর চেষ্টা করে। তখন তার হাত থেকে রক্ষা পেতে পুকুরে ঝাপ দিয়ে নিজেকে রক্ষা করে।
এঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা মিমাংসার আশ্বাস দিয়ে কারো কাছে প্রকাশ না করার জন্য ছাত্রীর পরিবারকে হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে বরিশালের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments