ডেস্ক রিপোর্ট: আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের অষ্টম আসর ।অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র ১০০ দিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণ গননা শুরু হয়েছে আজ । এজন্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের হ্যালোড টার্ফে একটি অনুষ্ঠানের আয়োজন করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
কক্ষণ গননা অনুষ্ঠানে উপস্থিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি সফরের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ, সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন, পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুস ও দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল এবং জর্জিয়া ওয়ারহ্যাম ও টায়লা ভলামেনিকের ।
এই প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ^কাপ আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মাঠে বিশ^কাপ শুরু করবে অসিরা।
এ ব্যাপারে ফিঞ্চ বলেন, ‘বিশ্ব-মানের অনেক দেশই খেলতে আসছে, তাই এটি ক্রিকেটের জন্য উত্তেজনাপূর্ণ সময় হবে। এখন আর মাত্র ১০০ দিন বাকি। নিজ দেশের ভক্তদের সামনে বিশ্বকাপ খেলাটা দারুন উত্তেজনাপুর্ন হবে।’
মলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি সফর চালু হয়েছে এবং এটি নিসান দ্বারা তৈরি। আইকনিক ট্রফিটি চারটি মহাদেশ সফর করে ১৬ অক্টোবর টুর্নামেন্ট শুরুর আগে জিলং-এ ফিরে আসবে।
আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস বলেন, ‘আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ট্রফির জন্য প্রতিন্দ্বন্দিতা করতে অস্ট্রেলিয়ায় ১৬ দল আসছে, এটা সত্যিই রোমাঞ্চকর।’
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments