ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাহান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং দেশের বর্তমান উন্নয়নসহ সকল অর্জনই এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া বাংলার গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগের সেই ঐতিহ্যকে ধরে রেখে দেশকে ধারাবাহিক উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান স্পীকার।
রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্পীকার।
স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল উদ্যোগ গ্রহণ করেছেন তার ফলশ্রুতিতে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপসমূহের যথাযথ বাস্তবায়নে দলের সকল স্তরের নেতা-কর্মীদের নিরলস কাজ করে যেতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন স্পীকার।
প্রতি আহ্বান জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আজিজুর রহমান রাঙার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় সিনিয়র সহসভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, সহসভাপতি মোঃ মকবুল হোসেন সরদর, শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক সরোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টারসহ সিনিয়র নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য রাখেন। সভায় স্থানীয় নেতা-কর্মীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন। আগামীকাল ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এই বাণী দেন ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার, ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ার ...
সব মন্তব্য
No Comments