মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: খুলনা সদরের বাসিন্দা মো. শফি ফকির (৩২) মাজারের দরবেশ ছদ্মবেশে নিয়মিত যাতায়াত করতেন রাজশাহীতে। এভাবেই রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারত থেকে আসা হেরোইন সংগ্রহ করে বিভিন্ন জায়গায় পাচার করতেন।
অবশেষে ৭৬ লাখ টাকা মূল্যের ৭৬১ গ্রাম হেরোইন পাচারের সময় ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)৫।
বৃহস্পতিবার সকালে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব বলছে, গোদাগাড়ী উপজেলার বাইপাস মোড় থেকে বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় রাজশাহীগামী অটোরিকশা থেকে হেরোইনসহ হাতেনাতে শফি ফকির নামে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি খুলনা সদর উপজেলার আশরাফুল মামুর এলাকার মৃত মাহাবুবুল আলমের ছেলে। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব আরও জানায়,মাজারের দরবেশ ছদ্মবেশে রাজশাহীর অলি ফকিরের মাজারে নিয়মিত যাতায়াত করতেন শফি। বুধবার বিকেলে গোদাগাড়ী থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী শহরে ফেরার পথে র্যাবের একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments