সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে শামসুল আলম ও সাধারণ সম্পাদক পদে রামিল হাসান সুইট নির্বাচিত হয়েছেন।আজ শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার মুণ্ডমালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সামসুল আলমের সভাপতিত্বে ও রামিল হাসান সুইট এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -১ তানোর গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি রোকনুজ্জামান রিন্টু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান টিটু,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদ সদস্য এসএম সলিয়েল আরিফিন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাইনুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ প্রদীপ সরকার প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে খুলনা জেলায়।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনু ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর মিছিল। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১০ জনের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।চাপ ব ...
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
সব মন্তব্য
No Comments