ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ইউটেক্স ও আর আর টেক্সাইল মিলস এলাকায় ফুটওভার ব্রীজ এর বিম স্থাপনের জন্য মহাসড়ক বন্ধ রাখার কথা জানিয়েছে সওজ বিভাগ ।
শনিবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত দুই ঘণ্টা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সীতাকুণ্ড কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন চৌধুরী।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যম কে বলেন, নির্মাণাধীন ফুটওভার ব্রীজ এর বিম বসানোর সময় যেকোনো ধরনের দুর্ঘটনার এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
রোকন উদ্দিন বলেন, গত শনিবার এই বিমটি বসানো কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১১ মে ঐ কাজ স্থগিত করেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর সংবাদ মাধ্যম কে বলেন, গত শনিবার বিমটি তোলার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে সেটি স্থগিত করা হয়।
আগামী শনিবারে বিম তোলার সময় দুই ঘণ্টা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক তাঁরা বন্ধ করে দেবেন। সময় যাতে বেশি না লাগে, সে জন্য তিনি নির্বাহী প্রকৌশলীকে লোকবল বাড়িয়ে কাজটি দ্রুত শেষ করার জন্য বলেছেন। ঐ সময়ে কাজ শেষ করতে না পারলে যানজটে মানুষের দুর্ভোগ বাড়বে।
আমদেরে সময়.কম
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments