চট্টগ্রাম অফিস: আলোকিত সমাজের আয়োজনে সোমবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটির অলংকার মোড়ে সকাল দশটায় বীজন নাট্য গোষ্ঠীর নাটক ‘ছোলেমান বাদশা’র প্রার্থনা মঞ্চস্থ হতে যাচ্ছে। অনুষ্ঠানে সকাল নয়টায় মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিম, সাবেক মহিলা কাউন্সিলর
আবিদা আজাদ, দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জুয়েল, হাবিবুর রহমান হাবিব।
এরই ধারাবাহিকতায় বীজন নাট্য গোষ্ঠীর নিয়মিত প্রযোজনা নাটক আহমেদ কবীর রচিত ও মোশারফ ভূঁইয়া পলাশ নির্দেশিত নাটক ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ মঞ্চস্থ হবে। নাটকটিতে একজন শ্রমিক তার আয়ের একটা অংশ কিভাবে তার সংসারের জন্য ব্যয় করে এবং সে যে নিজের শ্রম দিয়ে পৃথিবীর সব নিত্য প্রয়োজনীয় জিনিস নির্মাণ করে- এটাই তার অহংকার, এটাই তার গর্ব। এ বিষয়গুলো তুলে ধরা হয়।
নাটকটিতে অভিনয় করবেন সায়েম উদ্দিন, মোহাম্মদ রাশেদুল হাছান, আবদুল মান্নান, রহিমা আক্তার প্রমা, জয়নাল আবেদিন, সৌরভ পাল প্রমুখ।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments