ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। আজ দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তার ১২০ কোটি বাজেটের সিনেমা ‘দিন দ্য ডে’। এতে তার বিপরীতে এতে অভিনয় করছেন আফিয়া নুসরাত বর্ষা। অনন্ত জলিলের বিশেষ দিক হলো সিনেমার নায়িকা। মূলত স্ত্রী বর্ষা ছাড়া কারো সঙ্গে কাজ করেন না অনন্ত। শুধু কাজ নয়, বর্ষার বাইরে অন্য কোনও নায়িকা নিয়ে চিন্তাও করেন না এই চিত্রনায়ক। এটি নিয়ে অনেকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। এই বিষয়টি আবারও মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (বাংলা) খবরে।
গণমাধ্যমটির পক্ষ থেকে অনন্ত জলিলকে প্রশ্ন করা হয়- আপনি তো বর্ষা ছাড়া কোনো নায়িকার সঙ্গে অভিনয় করেন না। যদি আপনাকে প্রয়োজন হয়, হলিউডের কোনও নায়িকার সঙ্গে অভিনয় করতে বলা হয়? কাকে বেছে নেবেন?
জবাবে অনন্ত জলিল বলেন, আসলে ঐ ধরনের ম্যুভি করলে তো তেমন ফিগারই দরকার। আমি অ্যাঞ্জেলিনা জোলির পারিশ্রমিক সার্চ করে দেখেছি। কম করে তিনি ১৫ মিলিয়ন ডলার নেন। এই ধরনের কাজ তো আর হবে না।
আরও একটি প্রশ্নের উত্তরে অনন্ত জলিল বলেন, অ্যাঞ্জেলিনা জোলি শুধু আমার না; সারা পৃথিবীর পছন্দের নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি। যদি গল্প ঐ ধরনের হয়। নায়িকাকে বুকে জড়ায়ে ধরতে হবে না বা নায়িকার সঙ্গে রোমান্টিক ঐ ধরনের ঘনিষ্ঠ দৃশ্য না থাকে, তাহলে চিন্তা করবো। আর আমরা আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নিতে চাই না। যদি আমরা কখনো হলিডের ম্যুভি করার চিন্তা করি, আমাদের নানা ব্যবসা বাণিজ্য আছে। আমি যদি করার চেষ্টা করি, আল্লাহতায়ালার দয়ায় সেটা পারবো। যেহেতু গোটা ওয়ার্ল্ডে আমার একটা পরিচিতি আছে। যদিও আমারা আমেরিকার ওয়ালমার্টসহ বড় বড় বায়ারদের সঙ্গে কাজ করি, তারাও সিনেমায় প্রোডিউস করে। আমাদের নেক্সট প্রোজেক্ট আপনাদের মাধ্যমে বলি, আমাদের নেক্সট প্রোজেট হলো, দ্য লাস্ট হোপ। এটা আমরা নরওয়ের সঙ্গে যৌথ প্রযোজনায় করছি। যেহেতু আমার পরিচিতি আছে ইউরোপ আমেরিকা, কানাডা, তুরস্কে; আমি কিন্তু চাইলে ঐ ধরনের কাজ আল্লাহতায়ালার দয়ায় করতেই পারি।
-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments