স্টাফ রিপোটার: সামাজিক কুসংস্কার কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে অন্যতম বাধা বলে মনে করেন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে সচেতনতার অভাবের পাশাপাশি সমাজে ব্যাপক মাত্রায় নেতিবাচক ধারণা ও কুসংস্কার প্রচলিত আছে। এই অবস্থা পরিবর্তনের জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আজ রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ে তরুণ সমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক আয়োজিত মতবিনিময় সভার সমাপনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা। নাগরিক উদ্যোগ ও অধিকার এখানে, এখনই কোয়ালিশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। আলোচনায় অংশ নেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন, বাপসার প্রকল্প ব্যবস্থাপক শামীমা আক্তার চৌধুরী, আরএইচএসটিইপি ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) ডা. এলিভনা মুস্তারি, অধিকার এখানে, এখনই প্রকল্পের ন্যাশনাল কো-অর্ডিনেটর মো. মাসুদুর রহমান, ঋতুর প্রতিষ্ঠাতা শারমিন কবীর প্রমূখ।
সভাপতির বক্তব্যে জাকির হোসেন বলেন, দেশে কিশোর-কিশোরীদের সংখ্যা ৩ কোটি ৬০ লাখের বেশি। যা মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ। কিন্তু তাদের সঠিকভাবে বেড়ে উঠতে অপরিহার্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন ধরণের সামাজিক বাধা আছে। ফলে দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠি একটি সংকটের মুখোমুখী। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সংকট মোকাবেলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে বক্তারা তরুণ সমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক শিক্ষা সম্প্রসারণের জন্য সরকারি ও বেসরকারি ভাবে উদ্যোগ গ্রহণের পাশাপাশি পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সম্ভাব্য ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন স্টেকহোল্ডারদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে তরুণ সমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়কে সামনে রেখে নাগরিক উদ্যোগের নবদূত সদস্যগণ বয়ঃসন্ধি কালীন সময়ে তরুণ সমাজের শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়ে সচেতনতামূলক পথ নাটক ‘অভিমান’ পরিবেশন করেন। এছাড়া আলোর মেলার (ড্রপ-ইন সেন্টার) তরুণ ও শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
যশোর অফিস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও অসম্পূর্ণ ভাস্কর্য গত কয়েক দিন ধরে ভাঙা হচ্ছে। তবে কার নির্দেশে, কোন সংস্থার উদ্যোগে এবং কী কারণে এই কাজ চলছে— ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হলো তাঁর সুস্পষ্ট পরিকল্পনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ এর ম ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের ...
সব মন্তব্য
No Comments