স্টাফ রিপোর্টার: আগামীকাল (১ জানুয়ারী ২০২৫) জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১ জানুয়ারী ২০২৫ সকাল ৯টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় (কাকরাইল) চত্বরে আধুনিক প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে জাতীয় পার্টির পক্ষ থেকে।
১ জানুয়ারী ২০২৫ বিকেল ৩টায় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মাল্টিপারপাস মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আলোচনা সভায় জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেবেন।
জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সারাদেশের সকল জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে অনুরুপ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments