রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বানারীপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ১৪ জুন মঙ্গলবার বিকালে পৌর শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে বানারীপাড়া ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। বানারীপাড়া ব্লাড ব্যাংকের সভাপতি রুবেল ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি বক্তৃতা করেন বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মুক্তা চৌধুরী। বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের প্রাণবন্ত সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ও বানারীপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, বানারীপাড়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা ফয়েজ আহম্মেদ শাওন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান,মহিলা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মেঘলা প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন মাঝি,বানারীপাড়া ব্লাড ব্যাংকের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক লিনা খান,সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া,বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলের নবনির্বাচিত সদস্য আবু হুজায়ফা প্রিয়ন্ত প্রমুখ। অনুষ্ঠানে ৪০ জন রক্তদাতাকে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments