।। গোলাম কবির ।।
এখনো এখানে রক্তিম সূর্য উঠে প্রতিদিন,
আবার ডুবে যায়!
ওঠে কী সুন্দর কাস্তের মতো বাঁকা চাঁদ
কখনো আবার ভরা পূর্ণিমা রাতে
চাঁদের আলোর বন্যায় ভরে ওঠে
গৃহস্থ বাড়ির উঠোন, নতুন ধানের
মৌ মৌ গন্ধে ব্যস্ত ভীষণ হয়ে কৃষাণী বধু
সলাজ শাড়ি পেঁচিয়ে তোলে ঢেঁকিতে
তুফান! পিঠা তৈরির উৎসবে মেতে ওঠে
ওরা সবাই, জামাই মেলা বসে কোথাও
আবার, বাউলের গান শোনা যায়
গ্রাম্যমেলায় কিংবা শহরের ব্যস্ততম
কোনো মিলনায়তনে ভাটিয়ালি গান,
পল্লীগীতির আসর বসে কোথাওবা।
নদী গুলো যদিও কোনো কোনোটা
শুকিয়ে মরে গেছে, হারিয়ে গেছে কালের
গর্ভে, কতো আবাদি জমি আর বনভূমি
হয়েছে লোপাট মানুষের আবাসনের
তাগিদে! তারপরও আমরা ফেলি শ্বাস
মুক্ত স্বাধীন দেশে, উৎসব করি স্বাধীনতা
দিবসের, ঈদ ও পুজাপার্বণ চলে
যার যার ধর্মীয় বিশ্বাসে স্বাধীন ভাবে।
শুধু তুমিই আজ নেই আমাদের মাঝে
হে পিতা, জাতির জনক!
তোমার সোনালি যৌবনের চৌদ্দটি বছর
কাটিয়ে দিলে আমাদের স্বাধীনতা
এনে দেবার জন্য, বিনিময়ে শরীরে গেঁথে
নিলে আঠারোটি বুলেট এবং অমোঘ
মৃত্যুকে করলে বরণ,
তোমার জন্মদিনে তাই আবারও
ফিরে ফিরে স্মরণে আসো তুমি,
হৃদয়ের মণিকোঠায় তোমাকে দিয়েছি ঠাঁই।
(বঙ্গবন্ধুকে নিবেদিত এবং তাঁকে উৎসর্গীকৃত কবিতা)
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments