পঞ্চগড় প্রতিনিধি: বোদা উপজেলায় ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।সোমবার রাতে মানিকপীর মাদরাসা মাঠে যুবদলের কর্মীসভা চলাকালে তিনটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।পরে ঘটনাস্থল থেকে চারটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায় ,বেংহারি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মীসভা চলাকালীন সময়ে মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দূর্বৃত্তরা লক্ষ্য করে পরপর তিনটা ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটায়।এ সময় কর্মীসভায় উপস্থিত ছিলেন,বোদা উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা,বেংহারি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুকসহ নেতাকর্মীরা।
বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান,যুবদলের কর্মীসভা চলাকালে কয়েকজন দূর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থল থেকে চারটি ককটেল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।কোন অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও দূর্বৃত্তদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
সব মন্তব্য
No Comments