দৌলতপুরে (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জবাইয়ের পর মাটি চাপা দেয়া অবস্থায় রুহুল সর্দার (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের স’মিলের পেছনে একটি বেগুনের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুহুল চরসাদিপুর গ্রামের মুন্তাজ আলীর ছেলে। পুলিশের দাবি নিহত রুহুল পলাতক আসামী ছিল। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ধর্ষণ-অস্ত্রসহ ৪টি মামলা রয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রুহুল গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়ি ফিরে আসেননি। গত দুই দিন নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে বেগুনের ক্ষেতে মালিক ক্ষেতে বেগুন তুলতে গিয়ে ক্ষেতের মাটি খোঁড়া দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়দের খবর দেয়। পরে গ্রামের লোকজন জমিতে মাটি চাপা একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করলে স্থানীয়রা রুহুলের বলে শনাক্ত করে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুহুলকে জবাই করে হত্যা করা হতে পারে। তার গলাই ধারালো অন্ত্র দিয়ে কাটার দাগ রয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। নিহতের ভাগ্নে সজিব বলেন, স্থানীয় চরসাদিপুর বাজারে শনিবার রাত সাড়ে ৯টার দিকে সর্বশেষ রুহুলের সাথে তার দেখা হয়। পরে স্থানীয় কিছু লোক তাকে ডেকে নিয়ে যায়। পরে তার লাশ পাওয়া গেলো।
নিহতের বাবা মুন্তাজ আলী বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ছেলেকে হত্যা করা হয়েছে। কয়েক মাস ধরে স্থানীয় একটি মহল নানা ভাবে তাদের হুমকি ধামকি দিয়ে আসছিল। তারাই রুহুলকে হত্যা করছে বলে তার দাবী।
দৌলতপুর থানার (ওসি) এস এম জাবীদ হাসান জানান, রুহুলকে অন্য কোথাও হত্যা করে ওই বেগুন ক্ষেতে পুতে রাখা হয়। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। নিহত রুহুল পলাতক আসামী ছিল। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ধর্ষণ-অস্ত্রসহ ৪টি মামলা রয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments