বিশেষ প্রতিনিধি: উত্তরাধিকারসহ পারিবারিক সম্পত্তিতে নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, সংবিধানে সমতা, মানবিক মর্যদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা হয়েছে। আর সেটা প্রতিষ্ঠার জন্য বৈষম্যমূলক উত্তরাধিকার আইন পরিবর্তন করে নতুন আইন প্রণয়ন করতে হবে।
আজ শনিবার রাজধানীর রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত ‘পারিাবরিক সম্পত্তিতে নারী-পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মেহেরুননেসার সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন ঢাকা দণি সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শিরিন গফফার, জরিনা শিকদার গার্লস স্কুল এণ্ড কলেজের উপাধ্য শাহ আলম খান, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রধান শিক এম এ মান্নান মনির, আলী হোসেন গার্লস স্কুলের প্রধান শিক শারমিন জাহান, হিন্দু বিবাহ নিবন্ধক অ্যাডভোকেট কাকলি মৃধা, বিএনপিএস’র কেন্দ্রীয় সমন্বয়কারী মোসাব্বের হোসেন ও ঢাকা কেন্দ্র (পশ্চিম)’র অফিস ইনচার্জ মো. হেলাল উদ্দিন, কমিউনিটি ফোরামের নেতা অ্যাডভোকেট বাচ্চু মিয়া, মসজিদের ইমাম আজমির শাহ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, নারীকে মানুষ হিসেবে প্রতিষ্ঠার জন্য সম্পদ-সম্পত্তির সমঅধিকারের কোনো বিকল্প নেই। পরিবার একটি প্রতিষ্ঠান। এখানে সবার সবকিছুতে সমান অধিকার থাকতে হবে। সংবিধানও সেই নির্দেশনা দিয়েছে। কিন্তু আমাদের দেশে নারীর অধিকার ধর্মীয় আচার-আচরণ দ্বারা নির্ধারিত হয়। আর ধর্মের ভিত্তিতে নারী অধিকার নির্ধারিত হলে নারীসমাজ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়ে। কাজেই সাংবিধানিক ধারার সঙ্গে সংগতি রেখে অভিন্ন পারিবারিক আইন প্রতিষ্ঠা করতে হবে। এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন তারা।
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
সব মন্তব্য
No Comments