পিরোজপুর অফিস: সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুক্তারকাঠী গ্রামের বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. এমরান শেখ (২৮), পিতা: মো. হালিম শেখ এবং আ. রহিম শেখ (৩৫), পিতা: মো. আফজাল শেখ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয়েই আহত হন। আহত রহিম শেখের পরিবারের দাবি, হামলায় ১০ থেকে ১৫ জন অংশ নেয়। তাদের মধ্যে এমরান মীর, ডাবলু মীর ও আবু মীরের নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আহত রহিম শেখ জানান, সন্ধ্যার দিকে চাচাতো ভাই এমরানের সঙ্গে বাইপাস এলাকায় অবস্থানকালে স্থানীয় আবু মীরের ছেলে যুবদল নেতা ইমরান মীরের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।হামলাকারীরা এলোপাতাড়িভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও দাবি করেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক রাজিব পাইক জানান, আহত রহিম শেখের মাথায় পাঁচটি এবং এমরান শেখের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments