সাইফুল ইসলাম শিশির:
স্যার, ঢাহা শহরে রিকশা চালাই দশ বছর ধইরা। কত কিসিমে’র যে মানুষ দেখলাম। কত্ত কথা যে শুনলাম। শুধু টাল মাইরা শুনি। মাঝে মাঝে খোঁচানি দিয়া একটু খোঁচা দেই। চুপ কইরা শুনি। শুইনা শুইনাই হাজী। "ছিলাম বোকা হইছি বুদ্ধিমান।" ব্যবাকে কয় বাদলজ্ঞানী। আমি মনে মনে ☺ হাসি।
ঠিকই তো বলে। তোমার জ্ঞানী জ্ঞানী ভাব। মন্দ কী?
স্যার, এ দ্যাশটারে ঠিক রাখছে আমার মতো পিণ্ডা খাটানো মানুষগুলা। চাষাভুষা মানুষও বুঝে, যে গরু দুধ দেয় হারে বেশি বেশি যত্ন করা দরকার। কথায় আছে "কালো গরুর দুধ ভালো। যে গরু দুধ দেয় সে গরুর লাত্থিও ভালো।"
কথা ঠিক আছে। সমস্যা কী?
সমস্যা আছে। আমাদের কর্তাব্যক্তিরা তো তা বুঝে-না। ঠ্যাং ছাইড়া দিয়া লাঠি নিয়া টানাটানি করে। তাগো জন্য আত্মা উজাড় কইরা দেয়। অথচ দেশের অক্সিজেন হইলো পিণ্ডা খাটানো মানুষগুলা। হ্যাগো কোন খোঁজ নাই। হেরা কিছু কইলে সাগর শুকায়া যায়।
বাদল তুমি আজ নতুন কিছু বলতে চাইছ মনে হয়?
স্যার, মরুভূমির দ্যাশ আরব দ্যাশ। শুনি সেখানে বালুর মধ্যে ডিম রাখলে ডিম বয়েল হয়া যায়। মরুভূমিতে ৪৮- ৫০ ডিগ্রি তাপে বালুর মধ্যে কাজ করে এ দ্যাশের সাধারণ মানুষ। আমরা তাদের তাচ্ছিল্য করে বলি 'আদম'। তারাই ফরেন রেমিট্যান্স পাঠায়। আমরা শুধু শাকনাড়া দিয়া বসে বসে খাই। বুক ফুলায়ে রিজার্ভ হিসাব করি। "পরের ধনে পোদ্দারি।" তাদের সুযোগ সুবিধার কথা আমরা ক'জন ভাবি?
বাদল, এতো চিন্তা নিয়ে তুমি ঘুমাও কীভাবে? এদেশের উজির নাজিররাও মনে হয় তোমার মতো এতো কিছু ভাবে না।
ভাবলে তো কাজই হইতো। হুনেন নাই স্যার? কর্তারা বলছে মাসে ১ কোটি টিকা দিবো। সেই তালই তুলছে! করোনার রিপোর্ট দিতেই লাগে ২/১ সপ্তা। টিকা অমক দিন আসবো ৫ লাখ, তমক দিন ১০ লাখ। হাতির মুখে দূর্বাঘাসের গপ্প। আজ আবার শুনলাম, ২০২২ সালে ২ কোটি ভ্যাকসিন আসবে। সবই কেবল ভবিষ্যৎ এর কথা। আজকের কোন কথা নাই। স্যার কয়া দিলাম এভাবে ঢিলা তালে সময় পার করলে কিন্তু মানুষ মইরা 'ফাঁয়ুস' হয়া যাইবো।
তোমার কপালে দুঃখ আছে বাদল। এমন উল্টাপাল্টা কথা বললে ধইরা মাইর দিবো।
-- মাইর দিবো হ্যারা কারা?
সোনার ছেলেরা।
-- কী যে কন না স্যার। হে দিন কী আর আছে? দিন পাল্টায়া গেছে। বাদল শুধু হাসে।
বাদলের মোদ্দা কথাঃ এক ফকির গ্রামের উপর ভিক্ষা করতে গেছে। বাড়িওয়ালা ভিক্ষা দিয়ে বলে-- ফকিরের বেটার বাড়ি কনে?
৩ আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ
থানা রোড, সিরাজগঞ্জ- ৬৭০০
খোন্দকার মাহ্ফুজুল হক: একটি পরিবার যখন দারিদ্র্য, বেকারত্ব, খাদ্যসংকট, অসুস্থতা কিংবা আকস্মিক আয়হানির মুখোমুখি হয়, তখন সংকটটি কেবল একজন ব্যক্তির থাকে না—তার প্রভাব পড়ে পুরো পরিবারের ওপর। তাই সামা ...
সেলিনা আক্তার:শিশুরা ভবিষ্যৎ জাতির রূপকার। একটি দেশ গড়ে তুলতে শিশুদের সুন্দর মানসিক বিকাশের জন্য গুরুত্ব প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। তাই শিশুর শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য উপযুক্ত পর ...
একটা সময় ছিল, বাংলাদেশের একজন শিক্ষার্থীর স্বপ্নের সঙ্গে বই, শিক্ষা, জ্ঞান, গবেষণা, খেলাধুলা কিংবা কোনো একটি পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা জড়িয়ে থাকত। এখন সেই স্বপ্নের জায়গায় ধীরে ধীরে ঢুকে প ...
সাইফুল আলম ছদরুল।।রাজনৈতিক মঞ্চের বাগাড়ম্বর, সুশীল সমাজের চটকদার বুদ্ধিবৃত্তিক আলোচনা কিংবা শহরের ঝলমলে রেস্তোরাঁর রঙিন আলোর আড়ালে ঢাকা পড়ে থাকে এক নির্মম সত্য। যে শ্রমিকদের নিরলস পরিশ্রমে নামীদামি ...
সব মন্তব্য
No Comments